ময়মনসিংহের ত্রিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ জুন) দুপুর সোয়া একটার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের বীররামপুর ভাটিপাড়া নামক স্থানে ত্রিশালগামী যাত্রীবাহী বাস শালবন পরিবহনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত দুই যুবকের নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় সাময়িক ভাবে বাস চলাচল বন্ধ রয়েছে।
ত্রিশাল থানার এস.আই নাজমুল আমীন সত্যতা নিশ্চিত করে জানান, অমি ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।