আড়াইহাজারে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় সেমিনার

আড়াইহাজারে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বারটানের ভূমিকা শীর্ষক সেমিনার বুধবার (১ জুন) দিনব্যাপী উপজেলার বিশনন্দীতে ফলিত পুষ্ঠি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বারটান এর নির্বাহী পরিচালক (অতিরক্ত সচিব) মো. আব্দুল ওয়াদুদ। 

প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন অনু বিভাগ ওয়াহিদা আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিভাগের অধ্যাপক ড. নাজমা শাহীন।  

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প পরিচালক ড. মেহেদি মাসুদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, পোস্ট হারভেস্ট টেকনোলজি, ড. হাফিজুল হক খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, পুষ্টি ইউনিটের পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা রহমান ভুইয়া। প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন বারটানের জনসংযোগ কর্মকর্তা সাব্বির আহমেদ, কর্মকর্তা কাউছার আহমেদ, আড়াইহাজার উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে আলমগীর হোসেন ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। 

সেমিনারে পুষ্টির কাজের সঙ্গে সম্পৃক্ত সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং বারটান প্রধান কার্যালয়, আড়াইহাজার, নারায়ণগঞ্জের সব কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।