অবৈধভাবে চাল মজুদ, মিল মালিককে ১ লাখ টাকা জরিমানা

বাগেরহাটে অবৈধভাবে ৫০০ মেট্রিক টন চাল মজুদের দায়ে মেসার্স বরকত আটো রাইস মিলের মালিক মধু সুধন দামকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এই জরিমানা করেন। 

একইসঙ্গে মজুদ চাল দ্রুত এই খুচরা দোকানীদের কাছে বিক্রি করতে নির্দেশ দেন। এছাড়া শহরের বিভিন্ন রাইস মিল ও গোডাউনের কাগজপত্র যাচাই করে বিভিন্ন নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালতের এই বিচারক। 

Untitled-1

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, হঠাৎ করে চালের বাজার অস্থির করার জন্য একটি সিন্ডিকেট অবৈধ মজুত করছেন। এজন্য চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে বাগেরহাটের বিভিন্ন অটো রাইস মিলে অভিযান পরিচালনা করেছি। এরমধ্যে বিসিক শিল্প নগরীতে মধু সুধন দাম নামের মালিকানাধীন অপরাধে মেসার্স বরকত আটো রাইস মিলে গেল দেখা যায়, তিনি ৩ মাস ধরে ৫০০ মেট্রিক টন চাল উৎপাদন করলেও খুচরা বাজারে পাঠানোর কোন তথ্য প্রমাণ দিতে পারেননি। ৫০০ মেট্রিক টন চাল উৎপাদন করে মেসার্স বরকত আটো রাইস মিলে গুদামজাত করে রেখেছে। এই অপরাধে মিল মালিক মধু সুধন দামকে ১ লাখ টাকা জরিমানা করে দ্রুত এই খুচরা দোকানীদের কাছে চাল বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়েছে।