পুলিশে ৩৭ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পদোন্নতি সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন আলী আহমদ খান, মারুফ হোসেন সরদার, বিপ্লব কুমার সরকার, দীন মোহাম্মদ, মোহাম্মদ শাহ জালাল, নাছিমা আক্তার, শ্যামল কুমার মুখার্জী, সাজ্জাদুর রহমান, বিজয় বসাক, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, এনামুল কবির, প্রবীর কুমার রায়, এম এ মাসুদ, হাসিবুল আলম, আ.স.ম মাহাতাব উদ্দিন, জয়দেব চৌধুরী, মহিউল ইসলাম, মোহা. আহমার উজ্জামান, মোহাম্মদ রশিদুল ইসলাম, ড. এ এইচ এম কামরুজ্জামান, এ এফ এম আনজুমান কালাম, মিজানুর রহমান, ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, মুনতাসিরুল ইসলাম, মিজানুর রহমান, এস এম রশিদুল হক, তাসলিমা খাতুন, সৈয়দা জান্নাত আরা, তামান্না ইয়াসমীন, পংকজ চন্দ্র রায়, মোহাম্মদ আনোয়ার হোসেন, নাবিলা আফরিন রীনা, মীর মোদদাছছের হোসেন, মোকতার হোসেন ও মুহাম্মদ সাইফুল ইসলাম।