ফরিদপুরের ভাঙ্গায় এবিএ উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভিতর থেকে সম্পা আক্তার (২০) নামের এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুন) বিকেলে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের সুরতহাল সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করে ভাঙ্গা থানা পুলিশ। শম্পা আলগী ইউনিয়নের বরদিয়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক জুয়েল জানায়, প্রভাতী কিন্ডার গার্ডেনের শিক্ষিকা পার্শ্ববর্তী এবিএ উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে নিয়মিত কোচিং করাতেন। ঘটনার দিন দুপুরে শ্রেণিকক্ষের ভিতর অবস্থান করে সে। বিকেলে স্থানীয়রা শিক্ষিকার লাশ দেখে পুলিশে খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি।