পাবনার সাঁথিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইয়াসিন হোসেন (৭) নাম প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে।
শনিবার বিকাল ৩টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন উপজেলার ভবানীপুর গ্রামের চাঁদ আলীর ছেলে ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
জানা যায়, শনিবার বিকাল ৩টার দিকে আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম মোটর সাইকেল নিয়ে ডেমরা সড়ক দিয়ে সিরাজগঞ্জ রওনা দেন। পথি মধ্যে সড়কের হরিপুর পুরা বটতলা নামকস্থানে স্কুল ছাত্র ইয়াসিনকে সে চাপা দেন। নাজমুল নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের ৩য় বর্ষের ছাত্র। এলাকাবাসী মোটরসাইকেল আরোহী নাজমুলকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে আটক ও তার ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়েছে।