পূবালী ব্যাংকের হয়ে ‘ব্যাংকার্স ভয়েস’-এ লড়ছেন শাকিল

ব্যাংকে কাজ করা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংগীতে দক্ষতা রয়েছে এমন শিল্পীদের নিয়ে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘ব্যাংকার্স ভয়েস’। অনুষ্ঠানটি প্রচার করবে এসএটিভি টেলিভিশন। এতে দেশের অন্যতম ঐতিহ্যবাহী পূবালী  ব্যাংক লিমিটেডের হয়ে অংশগ্রহণ করেছেন ব্যাংটির কর্মকর্তা শাকিল।

জানা গেছে, গত ২১ ডিসেম্বার থেকে শুরু হয় রিয়েলিটি শো ‘ব্যাংকার্স ভয়েস’ প্রতিযোগিতা। এর আগে তিনটি সেশন অনুষ্ঠিত হয়েছে। এবার সেরা ২১ এর পালা। সেরা ২১ বাছাই হবে আগামীকাল (৬ জুন)।

শাকিল জানান, ‘ছোট বেলা থেকে গানের প্রতি আসক্তি ছিলো। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গানের সঙ্গে যুক্ত ছিলাম। ভালো গান করার কারণে সবার প্রশংসা পেয়েছি। রংপুরের ‘সিবিও’ ব্যান্ডের সাথে জড়িত ছিলাম। পূবালী ব্যাংকে যোগ দেই ২০১৪ সালে। ব্যাংকে চাকরির কারণে কিছুটা ভাটা পড়ে। তবুও গানের ভুবন ছেড়ে দেইনি। ব্যাংকে যোগদানের পর শ্রদ্ধ্যেয় মাহমুদ স্যার, শামীম স্যার, রাজিব ভাই, সাজিয়া ম্যাডামসহ আরো অনেক ভালবাসার সহকর্মীরা অনেক অনুপ্রেরণা দিয়েছেন দীর্ঘদিন সংগীত থেকে বিচ্ছিন্ন থাকার পর নতুন করে শুরু করার জন্য। সর্বশেষ রিয়েলিটি শো ‘ব্যাংকার্স ভয়েস’ অংশ নিতে পেরে ভালো লাগছে। এর আগে তিনটি সেশনে ভালো করেছি। এবার সেরা ২১-এর পালা। সবার দোয়া ও ভোট চাই।’

ছবি: সংগৃহীত

শাকিলকে সেরা ২১-এ দেখতে ভোট করবেন যেভাবে- BV (space) SHAKIL (space) PUBALI BANG পাঠিয়ে দিন 26969 নম্বরে (যত খুশি তত বার)।