সিলেটের বিশ্বনাথে নিজ মত্স্য খামার থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের দক্ষিণ সত্পুর গ্রামের মৃত ওহাব উল্লার পুত্র আহমদ আলী (৫৫)। বৃহস্পতিবার রাত ১২টার দিকে স্থানীয়দের খবরের পরিপ্রেক্ষিতে পুরান সত্পুরস্থ তার মত্স্য খামার থেকে লাশ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্ত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে আহমদ আলীর লাশ দাফন করা হয়েছে। গ্রামের লোকজনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে একটি সালিশ বৈঠকের জের ধরেই তাকে খুন করা হয়েছে।