সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: দগ্ধ ১৪ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণে গুরুতর দগ্ধ ১৪ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের নিয়ে আসা হয়।   

তারা হলেন- ডিপোর শ্রমিক আমিন (২২), মো. রাসেল (৩৯), গাড়িচালক ফারুক (৪৫), সিকিউরিটি ইনচার্জ মাগফারুল ইসলাম (৬৫), প্রশাসনিক শাখার কর্মকর্তা খালেদুর রহমান (৬০), কর্মচারী শেখ মঈনুল (৪০), এসআই কামরুল(৩৭),  রুবেল, গাউসুল লাজম, রবিন, মারুফ, আল মারুল, মহিবুল্লাহ ও মাছুম। এদের মধ্যে রবিন ও গাউচুল ফায়ার সার্ভিসের সদস্য।

শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে বিকট বিস্ফোরণ ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে  নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে, ফায়ার সার্ভিসের ৮ সদস্য রয়েছেন। এ ঘটনায় ৪ শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন।