রাজধানীতে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে বাসচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ওই পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পায় হাতিরঝিল থানা। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল ওসি আবদুর রশিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারওয়ান বাজার সিগন্যাল পার হয়ে ওয়েলকাম পরিবহনের বাসটি বাংলামোটরের দিকে যাচ্ছিলো। হোটেল সোনারগাঁ ও বাংলামোটেরর মাঝামাঝি ওই পরিবহনের ওয়েবিল আছে। ব্যস্ত সড়কে গাড়িটি কোম্পানির ওয়েবিল দিতে বামে চাপায়। এসময় ওই মোটরসাইকেলটিও রাস্তার বাম পাশ দিয়ে যাচ্ছিলো। হঠাৎ বাসটি বামে চাপ দেওয়ায় মোটরসাইকেলে ধাক্কা লাগে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান বলেন, সোমবার সকাল পৌনে ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাংলামোটরের দিকে যাওয়ার সময় তিনি দুর্ঘটনায় পড়েন। নিহত পুলিশ কনস্টেবল কোরবান আলী হোসাইন পুলিশ টেলিকমে দ্বায়িত্বরত ছিলেন।