ফ্রেঞ্চ ওপেনের রানির কন্ঠে ইউক্রেনের প্রতি সমর্থন

দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনে নারী এককের শিরোপা জিতেছেন পোলিশ তারকা ইগা শিওনতেক। শনিবার (৪ জুন) অনুষ্ঠিত ফাইনালে কোকো গফকে ৬-১, ৬-৩ সেটে হারিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টাইটেল জিতলেন বয়স ২১ এর এই তরুণী।

১৮ বছর বয়সী মার্কিন টিনেজার কোকো গফের এটাই কোনো বড় টুর্নামেন্টের প্রথম ফাইনাল। সে কারণেই কি না কিছুটা নার্ভাস ছিলেন তিনি। আর সে সুযোগেই দাপট দেখিয়ে ম্যাচটি জিতে নিয়েছেন ইগা।

ম্যাচশেষে ইগা শিওনতেক বলেন, ‘আমি ফাইনালকে অন্য সাধারণ ম্যাচের মতোই দেখেছি। কিছুটা কঠিন ছিল, তবে অসম্ভব নয়। কারণ, এমন ম্যাচে সবসময়ই বড় ধরনের চাপ থাকে। পাশাপাশি প্রতিপক্ষ চাপে থাকবে, এটা নিয়েও সচেতন ছিলাম। আমি চেষ্টা করেছি প্যানিক না হতে এবং চাপ কম নিতে।’

এ সময় ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও ওঠে আসে ফ্রেঞ্চ ওপেনের রানির কন্ঠে। তিনি ইউক্রেনীয় জনগণকে শক্ত থাকার আহ্বান জানান। ইগা বলেন, ‘আমি ইউক্রেন সম্পের্কে কিছু বলতে চাই। শক্ত থাকুন, কারণ যুদ্ধ এখনো চলছে।’