ঢাকার দোহার উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান পরিচালনা করে ২হাজার ২শ’ ৫০পিছ ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে দোহার থানা পুলিশ। রবিবার (৫ জুন) রাতে তাদেরকে আটক করা হয়। দোহার থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম ডেলাপাড়া কেতিবিল গ্রামের মৃত জয়ন্তকুমার শীলের কন্যা সীতাশর্মা(৪০), ঢাকার দোহার উপজেলার বৌ-বাজার খালপাড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেন আনু(৩৮), একই উপজেলার উত্তর ইউসুফপুর এলাকার রজব আলীর ছেলে চায়না হাসান(২৩), একই উপজেলার নিকড়াগ্রামের মৃত সোহরাব বেপারীর ছেলে ফিরোজ রহমান (৪৫)।
পুলিশ জানায়, দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নির্দেশে পুলিশ উপ-পরিদর্শক নান্টু কৃষ্ণ মজুমদার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দোহার বাজার এলাকা থেকে সীতাশর্মা ও আনোয়ার হোসেন আনু নামে ২ মাদক কারবারিকে আটক করে। পরে তাদের তথ্য অনুযায়ী মো. হাসান ওরফে চায়না হাসান ও মো. ফিরোজ রহমানকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২২৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (৬ জুন) সকালে প্রেসব্রিফিংএর মাধ্যমে এসব তথ্য জানান দোহার থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।