বড় বাঁধ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ব্যর্থ পাকিস্তান

ফ্রান্সের মার্সেইতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কমিশন অন লার্জ ড্যামস (আইসিওএলডি) এর সপ্তাহব্যাপী গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। এই সম্মেলন বাঁধ প্রকৌশলের শিল্প ও বিজ্ঞানের অগ্রগতির জন্য নিবেদিত বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থা।

জানা যায়, আইসিওএলডি এর ২৭ তম সম্মেলনে পাকিস্তানের পানি মন্ত্রণালয় থেকে কোনো কর্মকর্তা অংশ নেননি। গত ২৭ মে থেকে ৩ জুন পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার ৪০০ জনের বেশি বিশেষজ্ঞের অংশগ্রহণ ছিলো।

সূত্র জানায়, আইসিওএলডি সুপারিশ প্রায়শই বিশ্বজুড়ে বড় বাঁধ প্রকল্প নির্মাণের জন্য বিদেশী অর্থায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর (পিএম) কার্যালয় বলেছে যে, সম্মেলনে পাকিস্তানি প্রতিনিধিদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে। পুরো সম্মেলনে তাদের প্রতিনিধিদের জন্য আসন খালি ছিল।