মুক্তির অনুমতি পেলো অনন্ত জলিলের একশ কোটির সিনেমা

একশ’ কোটি টাকা ব্যায়ে ‘দিন- দ্য ডে’ নির্মাণ করেছেন প্রযোজক ও নায়ক অনন্ত জলিল। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি সম্প্রতি মুক্তির অনুমতি পত্র সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে নিশ্চিত করেছেন অনন্ত জলিল নিজেই।

ফলে আগামী ঈদুল আজহায় ছবিটির মুক্তিতে কোনো বাঁধা থাকলো। যদিও এর আগে কয়েক দফা মুক্তির তারিখ ঘোষণা করেও পিছিয়ে যায় ছবিটি। পরে কোরবানীর ঈদে মুক্তি পাবে বলে সম্ভাব্য তারিখ জানানো হয়।


 
রবিবার সিনেমাটির সেন্সর সনদও হাতে পেয়েছেন অনন্ত। তিনি বলেন, ‘গতকাল আমরা সেন্সর সনদ পেয়েছি। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। দিয়েছেন আনকাট সনদ। দীর্ঘদিন ধরে দর্শকরা এ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আসছে ঈদুল আযহায় সিনেমাটি মুক্তি পাবে।’

বাংলাদেশ, তুরস্ক, আফগিস্তান, ইরান এই চার দেশ মিলিয়ে ‘দিন দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেইসব লোহমর্ষক প্রেক্ষাপট। ছবিতে অনন্ত ছাড়াও আছেন তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা। ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।