আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি দায়িত্ব হস্তান্তর

সম্প্রতি অনুষ্ঠিত হলো ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। গত শুক্রবার (৩ জুন) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড মোহাম্মাদ রফিকুল ইসলাম, ভাইস চ্যাঞ্চেলর, আইইউটি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ড ওমার জাহ্, প্রো ভাইস চ্যাঞ্চেলর, আইইউটি, চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড মোহাম্মাদ ওবাইদুর রহমান, প্রধান নির্বাচন কমিশনার, আইইউটি এল্যুমনাই অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২২ এবং সম্মানিত ফ্যাকাল্টিবৃন্দ, বিদায়ী ও নতুন নির্বাহী কমিটি, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান সূচনার পর, স্বাগত বক্তব্য  এবং ২০২২-২০২৫ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি পর্ব সংঘটিত হয়। তারপর বিদায়ী সভাপতির বক্তব্য এবং কার্যনির্বাহী কমিটির বিদায়ের মাধ্যমে অনুষ্ঠান চলতে থাকে।আইইউটির ভাইস চ্যান্সেলর তাঁর বক্তব্যে নতুন কমিটিকে স্বাগত জানান, এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘস্থায়ী উন্নতির জন্য সক্রিয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গুরুত্ব উল্লেখ করেন। বিদায়ী সভাপতি নাজমুল আরেফিন মোমেল নতুন কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানান এবং আগের কমিটির প্রতি, ও বিভিন্ন প্রয়োজনে আইইউটি’র সহযোগিতায় এগিয়ে আসা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান এ  প্রধান নির্বাচন কমিশনার দ্বারা নতুন কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ পরিচালিত হয়। শপথে কমিটি তাদের উপর অর্পিত দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করার অঙ্গীকার করে।  নতুন সভাপতি মোঃ শামসুদ্দোহা রাসেল তার বক্তব্যে বিদায়ী কার্যনির্বাহী কমিটিকে তাদের সফল মেয়াদের জন্য অভিনন্দন জানান এবং নতুন নির্বাহী কমিটি কর্তৃক আরও মাইলফলক অর্জনের আশ্বাস দেন। নতুন কমিটি ২০২৫ সাল পর্যন্ত দেশে ও বিদেশে বসবাসরত আইইউটিয়ানদের উন্নতিসাধনে সমিতি পরিচালনা করবে।

প্রতিযোগীতামূলক এই নির্বাচনটি  গত ২১শে মে অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৯৬ শতাংশ সদস্য দেশ ও বিদেশ থেকে ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের ভোট দিয়েছেন। নতুন এই কমিটি তার কার্যপরিচালনা করবে মোহাম্মাদ শামসুদ্দোহা রাসেল এর সভাপতিত্বে। কমিটির সহ-সভাপতি পদে জিয়াউল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে মইনুল মোমেন, কোষাধ্যক্ষ পদে আহমেদ সরফরাজ নুর, সহ-সাধারণ সম্পাদক পদে ফাহিম আহমেদ, সাগঠনিক সম্পাদক পদে চৌধুরী সাদিদ আলম, সহ-কোষাধ্যক্ষ পদে মাহফুজুল হক , প্রকাশনা সম্পাদক পদে ফাইয়াজ চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য পদে আবুল হাসনাত, হাকিম দ্বীনা আনজুম, অধ্যাপক ড. ইকবাল মাহমুদ চঞ্চল, মোশাররফ হোসেন ও শাকিল মাসুদ রয়েছেন।