সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গম চরাঞ্চল গালা ইউনিয়নের চর বনিয়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ইউনুস আলী (১৪) নামে স্কুলছাত্রকে হত্যা করেছে প্রতিপক্ষের এক যুবক।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার দুর্গম চরাঞ্চল গালা ইউনিয়নের চর বনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, দুপুর থেকে ওই গ্রামে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে এক পক্ষের লোক কর্তব্যরত পুলিশের কাছ থেকে শটগান কেড়ে নিয়ে গুলি চালায়। এতে স্কুলছাত্র ইউনুস ঘটনাস্থলেই মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। আমি নিজেও ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। এ মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।