মায়ের জন্য রকের বিশেষ উপহার

মার্কিন-কানাডীয় অভিনেতা, প্রযোজক এবং পেশাদার কুস্তিগির ডোয়েইন ডগলাস জনসন। যিনি ‘দ্য রক’ নামে অধিক পরিচিত। কুস্তি ও অভিনয়ের মাধ্যমে পুরো বিশ্বে ব্যাপক জনপ্রিয় কুড়িয়েছেন তিনি। বর্তমানে তিনি কুস্তি থেকে দূরে সরে গিয়ে অভিনেয় কাজ করছেন। বিশ্বের সেরা অভিনেতাদের একজন এছাড়াও ধনী অভিনেতা হিসাবে পরিচিত সর্বোচ্চ পারিশ্রমিক নেন তিনি।

মায়ের জন্য নতুন বাড়ি কিনলেন ডোয়াইন জনসন। গত রবিবার তিনি মাকে নতুন বাড়ি উপহার দেওয়ার কয়েকটি ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। প্রথম ভিডিওতে তার মাকে তার নতুন বাড়িতে হাঁটতে দেখা গেছে। নতুন বাড়ি দেখে রীতিমতো হতবাক মা, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে আনন্দাশ্রু।

তিনি লিখেছেন, ‘তোমাকে ভালোবাসি মা, তোমার জন্য এই চমক। যখন আমি ছোট ছিলাম, তখন মায়ের কান্নাকে ঘৃণা করতাম। এখন খুশিমনে তার আনন্দাশ্রু দেখছি। দুই মাস ধরে আমি ও আমার টিম এই নতুন বাড়ির নকশা করেছি। নতুন বাড়িতে তিনি দরজা পর্যন্ত হেঁটে বেড়াতে পারবেন। সামনে যা কিছু দেখবেন, সবই নতুন এবং পুরোপুরি চমক।’

আগেও মায়ের জন্য বেশ কয়েকটি বাড়ি কিনেছেন জনসন। তবে এবারেরটি কেন বিশেষ, সেটাও ব্যাখ্যা করেন পোস্টে, ‘আমি খুবই সৌভাগ্যবান গত কয়েক বছরে তার জন্য বেশ কয়েকটি বাড়ি কিনতে পেরেছি। তবে এবারেরটি বিশেষ। প্রায় সারা জীবন ঘোরাঘুরির মধ্যে থাকার পর আমি চাই মা এখানেই জীবনের শেষ দিন পর্যন্ত কাটাবেন। এটাই আমার স্বপ্ন। তোমাকে সুখী করার চেয়ে আর কোনো ভালো অনুভূতি হতে পারে না। নতুন বাড়িতে তোমাকে স্বাগত মা।’