আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আমাদেরকে নিয়ে যুক্তরাজ্যের কেন এত উদ্বেগ জানি না। আমাদের দেশে মানবাধিকারের কোনো লঙ্ঘন হচ্ছে বা গণতন্ত্রের ব্যাঘাত ঘটছে— এরকম কোনো নজির নেই। আমার মনে হয়, যুক্তরাজ্যের উচিত তাদের নিজেদের সমস্যা নিয়ে চিন্তা করা। আমাদের নিয়ে তাদের চিন্তা করার দরকার নেই। বৃহস্পতিবার বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে টিন ও গৃহনির্মাণে সহায়তায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল প্রমুখ।
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সমালোচনা করে মন্ত্রী বলেন, ওনার (ড. কামাল হোসেনদের) সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই।