গাংনী উপজেলার দিঘলকান্দি গুচ্ছ গ্রাম থেকে সাগর আলী ও তার স্ত্রী চামেলী খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
সাগর আলী মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের ইকতার আলীর ছেলে। দিঘলকান্দি গুচ্ছ গ্রামে তার শ্বশুর বাড়ি।
সাগরের বন্ধু মিঠু জানান, সোমবার রাত ১২টা পর্যন্ত সাগর আমাদের সঙ্গে ছিল। মধ্যরাত পর্যন্ত বাড়ির বাইরে থাকায় তার বাবা বকাবকি করেন। এ নিয়ে রাগ করে রাতেই শ্বশুর বাড়িতে চলে যান সাগর।
স্থানীয়দের ধারণা, শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সাগর । পরে তা সহ্য করতে না পেরে তার স্ত্রী চামেলীও আত্মহত্যা করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।