'পণ্য বয়কটের পর এবার ভারতীয় কর্মীদের ভিসা বাতিল' খবরটি সত্য নয়

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতাদের অবমাননাকর মন্তব্যের জেরে অনেকটা বিপদে পড়েছে ভারত। ইতোমধ্যে অন্তত ১৫টি দেশ ভারতের ওপর নিন্দা জানিয়েছে।

এর মধ্যে, 'পণ্য বয়কটের পর এবার ভারতীয় কর্মীদের ভিসা বাতিল- এই শিরোনামে একটি খবর ছড়িয়েছে। 

এক টুইটার পোস্টের বরাত দিয়ে বলা হয়েছে, ইয়েমেনের এক বড় ব্যবসায়ী শেখ আলী আল জামাল নিজের টুইটারে  লিখেছেন, আমি আমার কোম্পানিতে থাকা সব অমুসলিম ভারতীয় শ্রমিককে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি। তাদের সমস্ত বকেয়া-পাওনা রিটার্ন টিকিটের সাথে দিয়ে দিয়েছি। শিগগিরই ভারতের তৈরি সব পণ্যের লেনদেন ও ব্যবসা-বণিজ্য বন্ধ করে দেব। কারণ আমার আবেগের সবচেয়ে দুর্বলতম জায়গা, আমার বিশ্বাস ও ভালোবাসা নবীর প্রতি অসম্মান দেখিয়েছে ভারত।

তবে খোঁজ নিয়ে জানা যায়, খবরটি আদতে সত্য নয়।