হাজীগঞ্জে রেললাইনের পাশ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে তাজুল ইসলাম নামে পঞ্চাষোর্ধ বয়স্ক লোকের ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুন) সকালে হাজীগঞ্জ রেলস্টেশনের পূর্ব পাশে রেলওয়ে সড়কের গাছের সাথে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত তাজুল ইসলাম উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের। তাজুল ইসলামের ১ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।

অফিসার ইনচার্জ তদন্ত মো. ইব্রাহীম খলিল জানান, এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে তাজুল ইসলামকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছে।