রাজধানীর পূর্ব জুরাইনের পোস্তগোলায় একটি চিপসের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে এবং আরও একটি ইউনিট সেখানে যোগ দেওয়ার জন্য রৌওনা দিয়েছে বলে জানা গেছে।
বুধবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে পোস্তগোলার একটি চিপস কারখানায় আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের ৬টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।