সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণের দায়ে পৃথক মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (৮ জুন) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নান্টু রায়।
আসামিরা হলো—ছাতক উপজেলার দিঘলী চানুপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে রাজন মিয়া (২২), সুনামগঞ্জ সদর উপজেলার মফিকুল ইসলামের ছেলে মনির মিয়া (২৪), আব্দুল হাসিমের ছেলে রুবেল মিয়া (৩০) ও আব্দুস সালামের ছেলে শামীম মিয়া (২২)। সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নান্টু রায় বলেন, আমি মনে করি নির্যাতিত নারীরা সঠিক বিচার পেলেন।