নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন ৩ জা

নারায়ণগঞ্জের দেওভোগ আখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ গৃহবধূ নিহত হয়েছেন। তারা সম্পর্কে জা।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, বাসন্তী রানী ঘোষ, বিমলি রানী ঘোষ ও মনিরানী ঘোষ। সম্পর্কে তারা জা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে ৩ গৃহবধূর মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। ওই এলাকার বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।