২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতা শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের চতুর্থ বাজেট উপস্থাপন। ২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
বৃহস্পতিবার (৯ জুন) বিকাল ৩টায় প্রথা অনুযায়ী ব্রিফকেস হাতে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সময় অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিকেল ৩টা ৪ মিনিটে বাজেট পেশের অনুমতি দিলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার বক্তৃতা শুরু করেন।
এর আগে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং তারও আগে বিএনপি সরকারের অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান সর্বোচ্চ ১২টি করে মোট ২৪টি বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন।