শৈলকুপায় বিপুল পরিমাণ ঢাল সরকি ও রামদা উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে পুলিশ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। শনিবার ভোরে উপজেলার গাঙ্গুটিয়া গ্রাম থেকে এ সব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।  এ সময় দুজনকে আটক করা হয়।আটকৃতরা হলেন আশরাফুল ইসলাম ও শওকত আলী।

 

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, শৈলকুপা উপজেলার গাঙ্গুটিয়া গ্রামের  দুদল গ্রামবাসি আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি হিসাবে বিপুল পরিমাণ দেশীয় সংগ্রহ করে। এ খবরের ভিত্তিতে শৈলকুপা থানার পুলিশ অভিযান চালিয়ে ১৪টি ঢাল, ৮টি সরকি ও ৬টি রামদা উদ্ধার করে।

আরো পড়ুন : মূল্যবৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে লাইবেরিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

 তিনি আরো জানান, গ্রামে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ থামাতে অস্ত্র উদ্ধার অভিযান চলবে।

 

ইত্তেফাক/ইউবি