২০২২-২৩ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। আর ২০২১-২২ অর্থবছরের বাজেটে সাময়িক হিসাবে প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
গত ১৩ এপ্রিল বিশ্বব্যাংক এক প্রতিবেদনে জানিয়েছিল, চলতি অর্থবছরে (২০২১-২২) জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে। আর নতুন অর্থবছরে (২০২২-২৩) জিডিপির প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৬ দশমিক ৯ শতাংশ।