সঞ্চয়পত্র থেকে ৩৫ হাজার কোটি টাকা সংগ্রহ করবে সরকার

২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে  ২০২২-২৩ অর্থবছরের বাজেটে জাতীয় সঞ্চয়পত্র থেকে ৩৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ করার সময়  অর্থমন্ত্রী এ তথ্য উল্লেখ করেন।

অর্থমন্ত্রী জানান, ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবের আকার ধরা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এই বাজেটের ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। এই  ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে এক লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া সঞ্চয়পত্র থেকে ঋণ ৩৫ হাজার কোটি টাকা, আর অন্যান্য খাত থেকে  পাঁচ হাজার এক কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।