স্থগিত ঘোষণার পর বৃহস্পতবারই (৯ জুন) রাত ৮টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে কোক স্টুডিও কনসার্ট।
এর আগে বিকেল ৫টার দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে, বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের আজকের কনসার্ট স্থগিত করা হয়েছে। নতুন সময় ও সিদ্ধান্ত পরে জানানো হবে।
প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হয়েছে ‘কোক স্টুডিও বাংলা’। নতুন সংগীতায়োজনে জনপ্রিয় বাংলা গানগুলো প্রকাশ করে এরই মধ্যে সাড়া ফেলেছে অনলাইন এই প্ল্যাটফর্মটি। এতদিন ‘কোক স্টুডিও বাংলা’র প্রকাশ হওয়া প্রতিটি গান ধারণ করা হয়েছিল স্টুডিওর ভেতরে। এবার সেই গানগুলো দর্শকের সামনে সরাসরি গেয়ে শোনাবেন শিল্পীরা। বৃহস্পতিবার (৯ জুন) এক কনসার্টের আয়োজন করেছে কোকা-কোলা বাংলাদেশ।
আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের ট্রফি ট্যুরের অংশ উপলক্ষে চলতি বছরের সবচেয়ে বড় ও তারকা সমৃদ্ধ কনসার্টটি বসতে যাচ্ছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। ৯ জুন বিকেল ৪টা থেকে ‘কোক স্টুডিও বাংলা’ শিরোনামে কনসার্টটি রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত কথা ছিল।