শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন রাণীনগরের রনজিৎ সাহা

নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি রনজিৎ সাহা তৃণমূল উন্নয়নে বিশেষ অবদান রাখায় শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৯ পেয়েছেন। সম্প্রতি ঢাকার বাগিচা চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ এ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের মহাসচিব এম.এইচ আরমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহ আলম চুন্নু, চেয়ারম্যান মুহাম্মাদ আতা উল্লাহ খাঁনসহ অন্য অতিথিবৃন্দ এই এ্যাওয়ার্ড তার হাতে তুলে দেন। 

আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সম্মানস্বরূপ এই এ্যাওয়ার্ড প্রদান করে আসছে। 

আরও পড়ুন: দুই ট্রলারের সংঘর্ষে নিহত ১

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড অর্জন করায় রনজিৎ সাহাকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসলাফিল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিনসহ উপজেলার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইত্তেফাক/নূহু