সীতাকুণ্ডে মিনিবাসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

সীতাকুণ্ডে এক মিনিবাসের ধাক্কায় এক অজ্ঞাতনামা (৫০) নারীর মৃত্যু হয়েছে। জানা যায়, শনিবার ভোর ৬টায় বাড়বকু-বাজারস্থ এলাকায় ওই নারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখি ৮নং মিনিবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়। তবে এলাকাবাসী জানায়, নিহত মহিলা বাড়বকু- ইউনিয়নের নামার বাজার এলাকার ঝাঁড়ফুঁকের জন্য বৈদ্যের কাছে যাচ্ছিলেন।

আরও পড়ুন: করিমগঞ্জে ট্রাক্টর-অটো সংঘর্ষে নিহত ১

এ ব্যাপারে কুমিরা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আবু আব্দুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। ঘাতক মিনিবাসটি আটকের চেষ্টা চলছে।

ইত্তেফাক/নূহু