র্যাব-১৩ ক্রাইমপ্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুরে অভিযান চালিয়ে ১৪৫ কেজি গাঁজাসহ এক জনকে গ্রেফতার করেছে। বুধবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে দিনাজপুরের বিরামপুর থানার খানপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাগলপাড়া এলাকায় র্যাব অভিযান চালায়। এ সময় মো. মুশফিকুর রহমানের বসতঘর ও পার্শ্ববর্তী নির্মাণাধীন বিল্ডিং থেকে ১৪৫ কেজি গাঁজা জব্দ করে। র্যাব গাঁজা রাখার অভিযোগে বিরামপুর থানার বাগলপাড়া গ্রামের মো. মুশফিকুর রহমানকে গ্রেফতার করে। ধৃত মুশফিকুর রহমানের বিরুদ্ধে বিরামপুর থানায় র্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের এবং গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।