প্রাথমিক শিক্ষক নিয়োগের ২য় ধাপের ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগে’র লিখিত পরীক্ষার দ্বিতীয় ধাপের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) রাতে এ ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

দ্বিতীয় দফায় লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২৯ জেলার মোট ৫৩ হাজার ৫৯৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। লিখিত পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd)- এ পাওয়া যাবে।