প্রাভা হেলথ-হেলথ বন্ধু সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেড ও হেলথ বন্ধু লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেডের অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

প্রাভা হেলথ-এর পক্ষ থেকে স্মারক চুক্তিতে স্বাক্ষর করেন শাফাত আলী চয়ন (হেড অফ মার্কেটিং অ্যান্ড কর্পোরেট সেলস) এবং হেলথ বন্ধুর পক্ষ থেকে স্বাক্ষর করেন  নাফিজ উল ইসলাম (ম্যানেজিং ডিরেক্টর)। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন হেলথ বন্ধু’র সিইও মো. রাজিকুল হাসান রিফাত, টেক লিড মো. মাজহারুল হক সিয়াম। অপরদিকে প্রাভা হেলথ-এর পক্ষে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ সুর (সিনিয়র একাউন্ট ম্যানেজার), আয়শা আক্তার আশা (সিনিয়র এক্সিকিউটিভ, মার্কেটিং) ও নুসরাত আহমেদ (এক্সিকিউটিভ, কর্পোরেট মার্কেটিং)।

এই সমঝোতা চুক্তি স্বাক্ষরের ফলে এখন থেকে প্রাভা হেলথের সেবা পাওয়া যাবে হেলথ বন্ধু প্ল্যাটফর্মের ওয়েবসাইট ও অ্যাপে। সঙ্গে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ও সহজে সেবা পাওয়ার সুবিধা।