এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে কিছুক্ষণের মধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে থাকা খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছিলেন।

এছাড়াও বিএনপি-এর অফিসিয়ার ফেসবুক পেজেও বিষয়টি নিশ্চিত করা হয়।

এরআগে গত ৬ এপ্রিল রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে স্বাস্থ্য পরীক্ষা শেষে এদিনই গুলশানের বাসায় ফিরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

গত ১ ফেব্রুয়ারি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮০ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফেরেন খালেদা জিয়া। গত বছরের ১৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়। এরপর দীর্ঘদিন সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে চলতি বছরের ১০ জানুয়ারি তাকে কেবিনে স্থানান্তর করা হয়।