রুশ আগ্রাসনে বিপর্যস্ত মারিউপোলে কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। নিরাপদ পানি ও পয়ঃনিস্কাশনের অভাবের কারণে কলেরায় হাজার হাজার মানুষ আক্রান্ত হতে পারে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।
ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, মারিউপোলে অসংখ্য মৃতদেহ পড়ে আছে। সেগুলো এখনো সমাহিত করা হয়নি। এসব কারণে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
শুধু কলেরা নয়, অন্য সংক্রমক ব্যধিও ওই এলাকায় হানা দিয়েছে। কিন্তু দখলদাররা (রুশ সেনারা) সেগুলো গোপন রাখছে।
ইউক্রেন হুঁশিয়ারি দিয়েছে, যদি ঠিকমতো সেখানকার মানুষ চিকিৎসা না পান তাহলে আরও কয়েক হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়ে মারা যাবেন।