ব্রহ্মপুত্র নদীতে ডুবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) জাহিদ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী।
জাহিদের বন্ধুরা জানায়, 'আমাদের সাথে ঘুরতে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদীতে গত বৃহস্পতিবার নিখোঁজ হয় জাহিদ। শনিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মৃতদেহ পাওয়া যায় ব্রহ্মপুত্র নদীতে।'
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান পরিবার জাহিদের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, 'আমরা একজন মেধাবী সম্ভাবনাময় সদস্য হারালাম। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি, পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।'