রাবিতে ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত: উপস্থিতির হার ৯২.৬ শতাংশ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাবির স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির শতকরা হার ৯২ দশমিক ৬ শতাংশ।

শনিবার (১১ জুন) দুপুরে পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা (ডিন) অধ্যাপক ইলিয়াস হোসেন 

তিনি জানান, শনিবার বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষায় ৬ হাজার ১২৮ জন ভর্তিচ্ছু মধ্যে ৫ হাজার ৬৭৫  ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। এর মধ্যে অনুপস্থিত থাকে ৪৫৩ জন। যা ছিল মোট শিক্ষার্থীর ৭.৪ শতাংশ 

জানা গেছে, পরীক্ষায় এমসিকিউ ও লিখিত মিলে মানবণ্টন ছিলো ১০০ নম্বরের। ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা। এমসিকিউ-এর জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়।

এছাড়া আগামী ১৭ জুন (শুক্রবার) ‘চ’ ইউনিটের ৫৩৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এর আগে, রাবিতে ঢাবির স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘খ’ (কলা অনুষদ)  'গ' (বাণিজ্য অনুষদ) 'ক' (বিজ্ঞান অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির শতকরা হার ছিল যথাক্রমে  ৯৭ দশমিক ৭ শতাংশ,  ৯৮ দশমিক ৫৪ শতাংশ ও ৯৬ দশমিক ১ শতাংশ