কেরানীগঞ্জে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম বামনশুর এলাকায় মসজিদের পুকুর থেকে অজ্ঞাত (১৭) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) সকাল সাড়ে ৮ টায় উপজেলার শাক্তা ইউনিয়নের পশ্চিম বামনশুর জামে মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ আবু ছালাম। 

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানায়, লাশের পরনে ছিলো নীল রঙের প্রিন্টের সালোয়ার-কামিজ। 

তদন্ত কর্মকর্তা ও আটি বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই খাইরুজ্জামান জানান, পশ্চিম বামনশুর জামে মসজিদের পুকুরে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ ব্যাপার পুলিশ বাদি হয়ে শনিবার দুপুরে মডেল থানার একটি অপমৃত্যু মামলা রুজু করেছে।