শনিবার দুপুরে আখাউড়ার আজমপুর রেলওয়ে কলোনীর একটি বাড়ি থেকে সুরাইয়া বেগম (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূ আজমপুর গ্রামের আবু মিয়ার স্ত্রী। একই উপজেলার সাতপাড়া গ্রামের জুরুল হকের মেয়ে সুরাইয়া বেগম।
নিহত সুরাইয়া বেগমের বাবা জুরুল হক জানান, তার মেয়েকে পরিকল্পিত হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। তার মেয়ে আত্মহত্যা করেনি।
আরও পড়ুন: কেন্দুয়ায় পোশাককর্মীকে গণধর্ষণ, তিন ধর্ষক গ্রেফতার
আখাউড়া থানার ওসি (তদন্ত) আরিফুল আমিন বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেছে।’
ইত্তেফাক/নূহু