শরণার্থীদের রুয়ান্ডায় পাঠানোর সরকারের পরিকল্পনার নিন্দা প্রিন্স চার্লসের

শরণার্থীদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনার সমালোচনা করেছেন ব্রিটেনের প্রিন্স চার্লস। ব্যক্তিগতভাবে তিনি এর নিন্দা এবং বিরোধিতা করেছেন বলে দুটি ব্রিটিশ মিডিয়া জানিয়েছে। আগামী সপ্তাহে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডাতে শরণার্থীদের পাঠানোর পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার। খবর আলজাজিরার

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস ভেতরে ভেতরে শরণার্থীদের নিয়ে করা ব্রিটিশ সরকারের পরিকল্পনার সমালোচনা করেছেন। দ্য টাইমস জানিয়েছে, প্রিন্স চার্লস বলেছেন, রুয়ান্ডায় চলতি মাসে কমনওয়েলথ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধিত্ব করবেন প্রিন্স চার্লস। সেই সম্মেলনে শরণার্থী ইস্যুটি বিতর্কের সৃষ্টি করতে পারে। তিনি এই পরিকল্পনায় হতাশা প্রকাশ করেছেন বলেও টাইমস জানিয়েছে। তিনি যে সরকারের এই পরিকল্পনায় সন্তুষ্ট নন তা জানিয়ে দিয়েছেন। প্রিন্স চার্লসের মুখপাত্রও এটা অস্বীকার করেনি।