সীতাকুণ্ডে বিস্ফোরণ: দগ্ধ ফায়ার ফাইটার গাউসুল আজমের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোয় অগ্নিকাণ্ডে গুরুতর আহত ফায়ার ফাইটার গাউসুল আজম মারা গেছেন। এ নিয়ে অগ্নি দুর্ঘটনায় ১০ জন ফায়ার ফাইটার মারা গেছেন। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন। 

শনিবার (১১ জুন) দিবাগত রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।