পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেছেন, কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির অধীনে কেনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) জন্য একটি বিলম্বিত অর্থপ্রদানের পরিকল্পনা চাওয়া হবে।
তিনি বলেন, আমাদের একটি বিলম্বিত পেমেন্ট পরিকল্পনা সম্পর্কে কথা বলেছি। কিংবা বলতে পারেন আমি অনুরোধ করেছি। পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী এ নিয়ে আলোচনা করছেন এবং সেখানে যাচ্ছেন।
জানা যায়, পাকিস্তান আইএমএফ তহবিলের জন্য অপেক্ষা করছে, কারণ দেশটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের সম্মুখীন হয়েছে যা মাত্র ৪৫ দিনের কম আমদানির জন্য যথেষ্ট। যা একটি বিশাল চলতি অর্থনৈতিক ঘাটতি।