আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ব্যবসায়ীকে জরিমানা

আড়াইহাজারে উপজেলা প্রশাসন সোমবার (১৩ জুন) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত আড়াইহাজার সদর বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা র্নিবাহী অফিসার রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হেসেন।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, অভিযান পরিচালনা করার সময় দুপ্তারার সালাউদ্দিন টেক্রাইলকে ইমারত আইন না মানায় ৫০ হাজার টাকা, হোটেলে অব্যবস্থাপনা ও ময়লা থাকায় ঢাকা কাবাবকে ১০ হাজার, নান্না বিরানী, হাজী বিরানী ও মা কনফেকশনারিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। 

এই সময় আড়াইহাজার থানা পুলিশ অভিযানে অংশ নেয়। তাছাড়া ও সদর বাজারকে যানজট মুক্ত করতে অভিযান পরিচলানা করা হয়।  

সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন জানান, সব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।