আজ একুশে টেলিভিশনে প্রচারিত হবে সরাসরি সংগীতায়োজন ‘ফোন লাইভ স্টুডিও কনসার্ট’। বিশেষ এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড লালন। ঈদের বিশেষ এই স্টুডিও কনসার্ট সম্পর্কে লালন ব্যান্ডের ভোকাল সুমী জানান, ‘লাইভ স্টুিডিও কনসার্টে দর্শক-শ্রোতাদের রেসপন্স আমার দারুণ ভালো লাগে। শিল্পীদের সঙ্গে দর্শক-শ্রোতাদের সরাসরি কথা বলার সুযোগ থাকায় দর্শকদের ভালোলাগা-মন্দলাগা জানা যায়। আর ঈদের এই বিশেষ আয়োজনে আশা করি দর্শক-শ্রোতাদের সুন্দর একটি পরিবেশনা উপহার দিতে পারব।’
দর্শক-শ্রোতারা তাদের ভালোলাগা-মন্দলাগা এবং গানের অনুরোধ সরাসরি করতে পারবেন শিল্পীকে। আসাদুজ্জামান আসদ ও মাসুদুজ্জামান সোহাগের প্রযোজনায় আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
চ্যানেল : নাগরিক
সময় :রাত ৯টা ২০ মিনিট