একক নাটক
দীপ্ত টিভিতে ঈদের বিশেষ একক নাটক ‘অপ্রিয় অতিথি’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ৬টায়। নাটকটি রচনা করেছেন ফারজানা আফরোজ নুহা এবং পরিচালনা করেছেন মোর্শেদ সুমন। অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়াসহ আরো অনেকে।
মফস্বল থেকে আসা এক অতিথির আগমনের খবর পেয়েই বাড়ির সবাই ভয়ে তটস্থ। এমন অতিথি একদিন কি একটা ঘণ্টাও যদি পাশপাশি থাকে তাহলে জীবন একেবারেই হয়ে ওঠে দুর্বিষহ। অথচ জানা গেল অপ্রিয় অতিথি সাব্বির নাকি থাকবে বেশ কিছুদিন! সাব্বিরের অসহ্য রকমের কিপ্টেমি আর বিরক্তিকর বোকা ভাবে বাসার সবাই যখন হাঁপিয়ে উঠেছে, তখন তাকে তাড়াতে প্ল্যান আঁটে তুলি। ধুরন্দর সেই প্ল্যানে সাব্বির কি ধরা খাবে নাকি তুলিরই হবে নাকানি-চুবানি অবস্থা নাকি অপ্রিয় অতিথি হয়ে উঠবে প্রিয় কেউ... দেখতে চোখ রাখুন হাসির নাটক ‘অপ্রিয় অতিথি’তে।
চ্যানেল :দীপ্ত টিভি
সময় :সন্ধ্যা ৬টায়