ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল নাইনে আজ রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘প্রেম পাকলে বিয়ে’। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। তার বিপরীতে আছেন সজল আহমেদ। নাটকটি পরিচালনা করেছেন পিযূষ সেন।
নাটকটি প্রসঙ্গে অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘এবারের ঈদে বেছে বেছে কাজ করেছি। চেষ্টা করেছি গল্পনির্ভর ও ভিন্নধর্মী নাটকে অভিনয় করতে। ‘প্রেম পাকলে বিয়ে’ও তেমন একটি নাটক। আমার অন্য নাটকগুলোর মতো এটিও দর্শকদের হতাশ করবে না।’ উল্লেখ্য, এই ঈদে এক ডজনেরও বেশি নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী।