ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর দ্বি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আনোয়ারুল ইসলাম (দৈনিক ইত্তেফাক) এবং সহ-সভাপতি পদে রুহুল আমিন (দৈনিক আলোর জগত) নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এছাড়া সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ (দৈনিক জনমত) ও সহ-সাধারণ পদে রফিকুল ইসলাম সুজন (দৈনিক দাবানল) নির্বাচিত হন।
প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম। তাকে সহযোগিতা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কুশমত আলী ও যুগ্ম আহ্বায়ক হজরত আলী।
নির্বাচন অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, থানার ওসি এস এম জাহিদ ইকবাল ও পৌর কাউন্সিলর ইসাহাক আলীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।