নাঙ্গলকোটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নাঙ্গলকোটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতুলি জলাশয়ে ঘটনাটি ঘটেছে।

নিহতের নাম এয়াকুব মজুমদার (৬৫)। তিনি উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতুলি দক্ষিণপাড়া গ্রামের মৃত মাস্টার ইউনুছ মজুমদারের ছেলে।

নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে বৃষ্টি শুরু হলে এয়াকুব মজুমদার বাড়ির পাশ থেকে গরু আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি মারা যান। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তার লাশ বাড়িতে নিয়ে আসেন।