র‌্যাংকিংয়ে সবাইকে ছাড়িয়ে বাবর-ইমাম

আগে থেকেই ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটার বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর সেই অবস্থান আরও পাকাপোক্ত হলো। দুইয়ে উঠে এসেছেন দুর্দান্ত ফর্মে থাকা ইমাম উল হক। তিনে নেমে গেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে ৮৯২ রেটিং নিয়ে ওয়ানডে ব্যাটারদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় স্থানে থাকা ইমাম উল হকের রেটিং পয়েন্ট ৮১৫। তার থেকে ৪ রেটিং কম নিয়ে তৃতীয় স্থানে বিরাট কোহলি।

তালিকার শীর্ষ দশে থাকা বাকিরা হলেন- রোহিত শর্মা (৭৯১), কুইন্টন ডি কুক (৭৮৯), রস টেইলর (৭৭৫), রাসি ভ্যান ডার ডুসেন (৭৬৯), জনি বেয়ারেস্টো (৭৪৬), অ্যারন ফিঞ্চ (৭৪৫) ও ডেভিড ওয়ার্নার (৭৩৭)।

বাংলাদেশিদের মধ্যে শীর্ষে আছেন মুশফিকুর রহিম। ৬৯১ রেটিং নিয়ে তিনি আছেন ১৬ নম্বরে। ২০ নম্বরে থাকা তামিম ইকবালের রেটিং ৬৬২।